1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে কলা বউ স্নানের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে কলা বউ স্নানের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৫ বার

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরে প্রতিবারের নেয় এবারও অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের আরো একটি উৎসব বাসন্তী পূজা। কলা বউ স্নানের মধ্য দিয়ে বাসন্তী পূজার সপ্তমীর শুরু হয়েছে। 

বুধবার সকালে পৌর শহরের টাঙ্গন নদীতে হিন্দু সম্প্রদায়ের নারীরা কলা বউ স্নান করান সেখানে শাড়ি পরিয়ে নিয়ে যাওয়া হয় মন্দিরে।

এই প্রথাটিকে নবপত্রিকা স্নান বলা হয় এটি মূলত একটি কলাগাছকে নবপত্রিকা রূপে স্নান করিয়ে দুর্গা দেবীর মণ্ডপে নিয়ে গণেশের পাশে কলা বউ বসিয়ে এই সপ্তমীর পূজা আরচনা শুর হয়।

এরপর পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ধূপের গন্ধে আর শঙ্খ-ঘণ্টা-কাঁসরের সঙ্গে ঢাকের শব্দের সঙ্গে ভক্তদের আরাধনায় সপ্তমীতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরে মন্ডপে অঞ্জলি শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসবটি।

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights