1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ত্রিশালে বিএনপি নেতা আমিন সরকারের অত্যাচারে অতিষ্ঠ সাধারন মানুষ  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ত্রিশালে বিএনপি নেতা আমিন সরকারের অত্যাচারে অতিষ্ঠ সাধারন মানুষ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার

আব্দুল হাই নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির সদস্য ও বিএনপি নেতা আমিন সরকার ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ত্রিশালের মানুষ।

পুরো উপজেলায় নির্যাতন-চাঁদাবাজি,অস্ত্র নিয়ে মহড়া, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রিশাল থানায় তার বিরুদ্ধে ৪টি বিস্ফোরক ও প্রতারণাসহ কয়েকটি মামলার আসামি। এমন কোনো অপকর্ম নেই, যা তিনি করেন না।

স্থানীয়রা জানান, আমিন সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না পৌরবাসী । কেউ মুখ খুললেই হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে ওই বিএনপি নেতার পালিত সস্ত্রাসী বাহিনী।

আওয়ামী লীগ নেতা, আনিসুল বাহার বলেন, বিভিন্ন আমিন সরকার সবসময় বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন। সরকারকে নিয়ে বিভিন্ন অশালীন বক্তব্য দিয়ে থাকেন। তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় কিন্তু সে সন্ত্রাস নিয়ন্ত্রণ করেন। আর নেতৃত্বে প্রায় ৩০ জন যুবক অস্ত্র নিয়ে উপজেলা বিভিন্ন জায়গায় মহড়ায় দেন।

ছাত্রলীগ নেতা ইকবাল বাহার বলেন, বিএনপির নেতা আমিন সরকারের বাসায় গোপনে অভিযান করলে কমপক্ষে ১০ থেকে ১৫ টি ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারবে ইনশাল্লাহ ।

গত ২৭ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভা এলাকায় ৩,৪, ৬ ওয়ার্ড এলাকায় আমিন সরকারের নেতৃত্বে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেয় তার সন্ত্রাসী বাহিনী । কিন্ত তিনি প্রভাবশালী ও বিত্তশালী হওয়ায় খুব সহজে পার পেয়ে যান বিএনপি নেতা আমিন সরকার ও তার পরিবারের লোকজন।

ত্রিশাল থানা যুবলীগের নেতা কাজী ইমরান জানান, বিএনপি নেতা আমিন সরকারের বিরুদ্ধে ২০১৮ সালে বিস্ফোরক, চেক প্রতারণাসহ একাধিক মামলা হয়েছে। আমিন সরকার নানা অপকর্ম করে ১০-১২ বছরে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights