1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় বিএনপি নেতা খান আনোয়ারের শয্যাপাশে বিএনপির নেতৃবৃন্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় বিএনপি নেতা খান আনোয়ারের শয্যাপাশে বিএনপির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮০ বার

খুলনা জেলার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ১৯ জুন ( শুক্রবার ) বিকেলে হাসপাতালে তাঁর শয্যাপাশে উপস্থিত হন খুলনা জেলা বিএনপি ও রূপসা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম, রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা শামীম হাসান, জাহিদুল ইসলাম রবি, জহিরুল হক শারাদ, আজিবুল্লাহ শেখ, কৃষকদল নেতা হাফিজুর রহমান, জিয়া খান, আলামিন শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ আহত খান আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তারা তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। পরবর্তীতে তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মল্লিক আব্দুস সালাম।
মোনাজাতে উপস্থিত সবাই মহান আল্লাহর নিকট আহত নেতার দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights