1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় আমির হামজা হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল বাদশা র‍্যাব -৬ কর্তৃক আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় আমির হামজা হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল বাদশা র‍্যাব -৬ কর্তৃক আটক

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৭ বার

খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল বাদশাকে গ্রেফতার করে র‌্যাব-৬, সদর কোম্পানি।
র‌্যাব-০৬, সদর কোম্পানির সুত্র থেকে জানা যায়,২১ই জুন ২০২৬ ইং বিকাল o৪:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলিতে অভিযান পরিচালনা করে বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোঃ ফয়সাল বাদশা (৩৩), পিতা: মোঃ ফরিদুল ইসলাম, সাং: দক্ষিণ টুটপাড়া, খুলনা থেকে গ্রেফতার করে।
চিতলমারী থানার মামলা সুত্রে জানা যায়, আটক আসামি ফয়সাল বাদশাসহ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামিরা গত ২৬/০৩/২৬ ইং পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেল যোগে দলবদ্ধ হয়ে বাদীর বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে বাদীর ছেলে নিহত আমির হামজাকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে ভিকটিমকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights