1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৯ বার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজুর বিরুদ্ধে একটি ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ এবং সেটি ফেরত দেওয়ার শর্তে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, মানসিক নির্যাতন এবং বিভিন্ন ধরনের হয়রানি করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) রাজশাহী নগরীর বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরে ঘটনার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, ব্যবসায়িক সূত্রে পরিচিত এক নারীকে ব্যবহার করে এসআই রাজু তার বিরুদ্ধে একটি পরিকল্পিত চক্রান্ত করেন। সেই চক্রান্তের অংশ হিসেবে কৌশলে তার মালিকানাধীন ব্যক্তিগত গাড়িটি আত্মসাৎ করা হয়। পরবর্তীতে গাড়িটি ফেরত দেওয়ার বিনিময়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তার কাছে নগদ ৫ লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গাড়ি ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং মানসিকভাবে হয়রানি করা হয়। দীর্ঘদিন কোনো প্রতিকার না পেয়ে এবং ন্যায়বিচারের আশায় তিনি শেষ পর্যন্ত গণমাধ্যমের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অভিযুক্ত এসআই রাজুসহ এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত এসআই রাজুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বলেন, “বিষয়টি আমরা ইতোমধ্যে জেনেছি। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ফয়েজুল কবির মুঠোফোনে বলেন, “এ বিষয়ে আমি অবগত আছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights