
বগুড়া মহানগরীকে পরিচ্ছন্ন, আধুনিক ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘করতোয়া’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সভায় বগুড়া সিটি কর্পোরেশনের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের সমন্বয় কমিটির সদস্যরা অংশ নেন। নগরীর সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
বগুড়া মহানগরীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।