1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চাঁদপুরে পৈতৃক ভিটা দখলের অভিযোগ, অসহায় বিধবার আকুতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চাঁদপুরে পৈতৃক ভিটা দখলের অভিযোগ, অসহায় বিধবার আকুতি

শোয়েব হোসেন
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমুঘুয়া গ্রামে বৈধ ওয়ারিশদের পৈতৃক বসতভিটা জোরপূর্বক দখল ও বিধবা মা রোকেয়া বেগম (৬০) ও তাঁর চার ছেলেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, চরমুঘুয়া মৌজার সি.এস ২০, এস.এ ২০ ও বি.এস ২১৩ খতিয়ানভুক্ত ০.৩১৪ একর জমি তাঁদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। তাঁদের নামে নামজারি ও জমা-খারিজ সম্পন্ন রয়েছে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদও রয়েছে। ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে তাঁরা বসবাস করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি আঃ মন্নান ওরফে মনা, আবু তাহের শরীফ, আমির হোসেন, মানিক ও ইলিয়াছসহ কয়েকজন ব্যক্তি প্রকাশ্য দিবালোকে পরিবারটিকে ঘর থেকে বের করে দিয়ে জমিটি দখলে নেন। এরপর থেকে রোকেয়া বেগম ও তাঁর সন্তানরা নিজেদের বসতভিটায় প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
পরিবারটির আরও অভিযোগ, জমি দখলের আগে ও পরে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা ও হয়রানি করা হয়েছে। এসবের মধ্যে কয়েকটি মামলা তদন্ত শেষে ভিত্তিহীন হিসেবে নিষ্পত্তি হয়েছে বলেও তাঁরা দাবি করেছেন।
জমি পুনরুদ্ধার ও আইনগত প্রতিকারের জন্য ভুক্তভোগী পরিবার ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাঁদপুর আদালতে আবেদন (নং-১৪৮/২০২৬) করেছে।
ভুক্তভোগীদের আইনজীবী মোঃ সফিকুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, তাঁদের মক্কেলদের নামে প্রয়োজনীয় খতিয়ান, নামজারি ও ভূমি উন্নয়ন করের কাগজপত্র রয়েছে এবং আইনগত প্রক্রিয়ায় দ্রুত জমির দখল পুনরুদ্ধারের প্রত্যাশা করছেন।
অসহায় রোকেয়া বেগম ও তাঁর সন্তানদের দাবি—সরকারি নথিপত্র যাচাই করে প্রকৃত মালিকানা ও দখলের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তাঁদের পৈতৃক বসতভিটা ফিরিয়ে দিতে এবং জোরপূর্বক দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com