1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডিএনসি বগুড়ার অভিযানে সোনাতলায় ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডিএনসি বগুড়ার অভিযানে সোনাতলায় ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯ বার

 

বগুড়ার সোনাতলায় ৫ গ্রাম গাঁজাসহ রনি মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সোনাতলা উপজেলার পাকুল্লা উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রনি মিয়া ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় রনি মিয়াকে ৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ৫ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com