1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রাম চৌমাথা বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেনের গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রাম চৌমাথা বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৩ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হতে ইচ্ছুক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জামাল হোসেন।

​১৯ আগস্ট বিকেলে উপজেলাধীন ৪ নং থালতা মাজগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌমাথা বাজারে তিনি এ গণসংযোগ পরিচালনা করেন।

​গণসংযোগকালে মোঃ জামাল হোসেন বাজারের ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আসন্ন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেন।

​এ বিষয়ে স্থানীয়দের সাথে আলাপে মোঃ জামাল হোসেন বলেন, “আমি অবহেলিত নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে এই এলাকাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করতে কাজ করে যাব।”

​গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ তার সাথে উপস্থিত ছিলেন। বাজারজুড়ে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া এবং সমর্থনে গণসংযোগটি উৎসবে পরিণত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com