1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার

বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকাসহ মনোয়ার হোসেন মোহন (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার মাটিডালী করতোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল। গ্রেপ্তার মনোয়ার হোসেন মোহন ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল মোহনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘর তল্লাশি করে তার বিছানার তোশকের নিচ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী। তিনি জানান, গ্রেপ্তারকৃত মোহন দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার মোহনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com