1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালুখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালুখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১২০ বার

আশিক হাসান সীমান্ত, রাজবাড়ী: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি- এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার রাজবাড়ী কালুখালী উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো। আলোচনা সভায় উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম সবুজ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, মুক্তিযোদ্ধা আকামত আলী, সোবহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights