1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজারহাটে টিকটকের ভিডিও ধারণকালে এক শিশুর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজারহাটে টিকটকের ভিডিও ধারণকালে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার

বিপুল রায় ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে খরস্রোতা তিস্তা নদীতে ভাই-বন্ধুসহ কয়েকজন গোসলের টিকটক ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে সোহাগ(০৯)।সোহাগ উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাব গ্রামের তিস্তা নদীর সন্নিকটে বসবাসকারী জাহাঙ্গীর আলমের সন্তান।শনিবার দুপুরে সোহাগ তার ভাই ও ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। টিকটকের ভিডিও ধারণ শেষে সবাই ফিরে আসলেও ফিরেনা সোহাগ। এখবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার উৎসুক জনতা জড়ো হয়।সোহাগকে খুঁজে না পাওয়ায় পরিবারে নেমে আসে শোকের মাতম।শনিবার ১৩ এপ্রিল) দুপুরে বুড়িরহাট ক্রসবাধ এলাকাস্থ তিস্তা নদীর প্রবাহ শাখায় দূর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন।রাজারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নেতৃত্বে রংপুরে থেকে আসা ডুবুরি নদীতে তন্নতন্ন করে খোঁজে অবশেষে তিস্তা নদীতে থেকে সোহাগে মরদেহ উদ্ধার করে।এখবর পেয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights