1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী প্রেসক্লাবে জমকালো আয়োজনে তরুণ সাংবাদিকের জন্মদিন পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী প্রেসক্লাবে জমকালো আয়োজনে তরুণ সাংবাদিকের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার

১৪ এপ্রিল রবিবার নিলফামারী প্রেসক্লাবে জমকালো আয়োজনে তরুণ সাংবাদিক মোঃ মাসুদ রানার জন্মদিন পালন করা হয়।১৯৯৩ সালের এই দিনে তিনি পিত্রালয় জন্মগ্রহন করেন। ২০২০ সালের প্রথম দিকে নিউজ ২৪ সাংবাদিক ও নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ শাহর হাত ধরে গণমাধ্যমের সাথে যুক্ত হয় এই তরুণ সাংবাদিক। ছোট থেকেই সমাজসেবামূলক কর্মকাণ্ড ও তথ্যসমূহ উন্মোচনের প্রতি অন্যরকম একটা নেশা ছিলো তার, সাংবাদিকতার শুরুর দিকে নীলফামারী থেকে প্রকাশিত একটি সুনামধন্য অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার। হিসেবে কাজ শুরু করেন এই মাসুদ রানা।পরবর্তীতে সিনিয়র সাংবাদিকদের নজরে আসার পর ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন ভোর পত্রিকায় সুনামের সাথে  করে যাচ্ছেন তিনি। মোঃ মাসুদ রানা এখন  জাতীয় দৈনিক স্বাধীন ভোর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।তিনি বর্তমানে সাংবাদিকতা একজন পরিচিত মুখ। কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম মনজুরুল আলম সিয়াম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, সদর থানার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) জ্যোতির্ময় রায় ও মোঃ মোকাররম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, যমুনা টেলিভিশন ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান (বাড্ডা) , নীল চোখ পত্রিকার সম্পাদক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর হাকিম সবুজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরটিভি নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান,জেলা ছাত্রলীগের সভাপতি ও প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল হাসান শাহ্ (আপেল), যায়যায় দিনের স্টাফ রিপোর্টার এস এ প্রিন্স, খোলা কাগজ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি প্রেসক্লাবের ক্রিয়া সম্পাদক মোশাররফ হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আবুল হোসেন শাহ্, দৈনিক খবর পত্র এর নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ সোহাগ ইসলাম, আমার প্রানের বাংলাদেশের নীলফামারী জেলা প্রতিনিধি নজিবুল ইসলাম (নবিন), ইয়ুথ টেলিভিশন নীলফামারী জেলা মোঃ খলিলুর রহমান,প্রমুখ মোঃ মাসুদ রানা বলেন, আমি সবসময় সৎ এবং নির্ভীক পথে চলার চেষ্টা করেছি এবং সাধারণ জনগণকে তার অধিকার আদায় করে দেওয়ার জন্য নিজ ইচ্ছা থেকে সর্বোচ্চটুকু করেছি এবং এখনো করে যাচ্ছি এবং আমার গণমাধ্যমে শিক্ষা গুরু হচ্ছেন শ্রদ্ধেয় বড় ভাই নিউজ ২৪ প্রতিনিধি আব্দুর রশিদ শাহ তার  হাত ধরেই আমার গন্যমাধ্যমে আসা তার দিক নির্দেশনা অনুসরণ করে পথ চলছি, গণমাধ্যমে যতটুকু অর্জন করেছি খুব কষ্টে করেছি আরো ভালো কিছু করতে চাই সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ। মোঃ মাসুদ রানার শুভ জন্মদিন উপলক্ষে অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নানা পেশার মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com