1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কিশোর রায় চেয়ারম্যান, জুয়েল ভাইস চেয়ারম্যান, শিল্পী মহিলা ভাইস চেয়ারম্যান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কিশোর রায় চেয়ারম্যান, জুয়েল ভাইস চেয়ারম্যান, শিল্পী মহিলা ভাইস চেয়ারম্যান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০৬ বার

জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন – কিশোর রায় চেয়ারম্যান, জুয়েল ভাইস চেয়ারম্যান, শিল্পী মহিলা ভাইস চেয়ারম্যান

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি। জেলা রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত পত্র ও প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ৪৪ টি কেন্দ্রে কাপ -পিরিচ প্রতীকে কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন‌ ১৯ হাজার ৯ শত ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান এম‌ এ মোঈদ ফারুক পেয়েছেন ১৫ হাজার ১শত ৮৮ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকে আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পেয়েছেন ১২ হাজার ৩ শত ৬৩ ভোট। বুধবার (০৮ মে) সকাল ৮ টা থেকে ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মোঃ জুয়েল আহমেদ ২১ হাজার ৩শত ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকে মোঃ আব্দুস শহীদ পেয়েছেন ১৩ হাজার ২শত ৭৯ ভোট। ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ২৯ হাজার ৫শত ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে রঞ্জিতা শর্মা পেয়েছেন ১৯ হাজার ৭শত ৭৯ ভোট।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights