1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১১৮ বার

জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও : অব্যাহত ইসরাইল আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দুপুরে পৌর শহরের আট গ্যালারি এলাকায় তাদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

No description available.

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় দিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তানভীর রহমান তাকি, যুব আন্দোলন সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, ছাত্র আন্দোলন সভাপতি আব্দুস সবুর আলীফ, সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ অন্যান্যরা।

No description available.

এ সময় নেতারা বলেন দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইজরাইলি পণ্য বয়কট করতে হবে। সেই সাথে বর্তমান সরকারকে ইসরাইলি পণ্যের বয়কটের আহ্বান জানান নেতারা। বিক্ষোভ সমাবেশের আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

No description available.

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights