1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরের খাসরাজবাড়ী ইউনিয়নকে রক্ষায় জিওব্যাগ ফেলানোর কাজ শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরের খাসরাজবাড়ী ইউনিয়নকে রক্ষায় জিওব্যাগ ফেলানোর কাজ শুরু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫৪ বার

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে অবস্থিত খাসরাজবাড়ী ইউনিয়নকে রক্ষায় শুরু হয়েছে জিওব্যাগ ফেলানোর কাজ। খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরিগাছা ঘাট পর্যন্ত চারশ মিটার এলাকায় যমুনার ব্যাপক ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু করেছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।   সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে, কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নকে যমুনার ভাঙন থেকে রক্ষায় গত সপ্তাহে সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়  পাউবোর কর্মকর্তাদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন। পরে পাউবো ভাঙনরোধে দশ হাজার জিওব্যাগ বরাদ্দ দেয়।  সরেজমিন শুক্রবার সকালে  সানবান্ধা ঘাট এলাকায় গিয়ে নদীপাড়ের মানুষদের মাঝে এই কাজকে ঘিরে বেশ উৎসাহ দেখা গেছে।  খাসরাজবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগ সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য শহিদুল ইসলাম ভুলু ও  শিপন মিয়া ঘাটপাড়ে এসে নিজেরাই নৌকা থেকে জিওব্যাগ নামানোর কাজে সহেেযাগিতা করছেন। এসময় খাসরাজবাড়ী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন জানান,  ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকার ভাঙনরোধে এমপি জয় সাহেব এগিয়ে এসেছেন। তার প্রচেষ্টায় আজ পাউবো ভাঙনরোধে কাজ শুরু করেছে। এলাকার মানুষ এই কাজে খুব খুশি।    সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও)হাফিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে দশ হাজার জিওব্যাগ ফেলা হবে। প্রয়োজনে বরাদ্দ বাড়তে পারে। # (ছবি আছে) 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com