1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবপুর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ফেরদৌসী ইসলাম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবপুর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ফেরদৌসী ইসলাম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০২ বার

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম শপথ গ্রহণ করেছেন।৬ষ্ঠ উপজেলা পরিষদের ০৩য় ধাপের নির্বাচনে শিবপুর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সোমবার বিকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এসময় বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে ফুলেল শুভেচছা জানান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম। শপথ গ্রহণের পর তিনি তার ব্যক্তিগত গাড়ি নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  ও শ্রদ্ধা নিবেন করেন।তার সাথে উপস্থিত ছিলেন নরসিংদী-০৩ শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এসময় শিবপুর উপজেলার নব-নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন নিপুন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানাও শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com