1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ার দৌলতপুরে বিদুৎস্পষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ার দৌলতপুরে বিদুৎস্পষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৫৭ বার

জনিরুল ইসলাম, দৌলতপুর কুষ্টিয়া:  কুষ্টিয়া জেলার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে জিসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের ছাউনির ওপর পড়ে থাকা স্যান্ডেল আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হওয়া জিসান উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে এবং পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জিসান আজ মঙ্গলবার সকালে স্কুল আঙিনায় খেলা করা করছিল। খেলার সময় চোখ পড়ে স্কুলের টিনের চালের ওপর একটি স্যান্ডেল পড়ে আছে। জিসান সেটি আনতে টিনের চালার ওপর উঠতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে সে ছিটকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জিসানকে মৃত ঘোষণা করেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন জানিয়েছেন, তিনিসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা ক্লাসে ছিলেন। হঠাৎ বাইরে শোরগোল শুনতে পান। দ্রুত বের হয়ে দেখেন তৃতীয় শ্রেণির এক ছাত্র মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপাারে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান জানান, বিদুৎপৃষ্ট হওয়া এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। স্কুলঘরে টিনের চালায় শিশুটি বিদ্যুৎপৃষ্ট হয়েছে বলে জানতে পেরেছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, স্কুল ঘরের টিনের চালা থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জিসান নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com