1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ: নন্দীগ্রামে নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ: নন্দীগ্রামে নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার

বগুড়া জেলা ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ও বিক্ষোভ প্রদর্শন করেছে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল।

​এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

২রা আগস্ট (রবিবার) বিকেল ৪টায় স্থানীয় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বাসস্ট্যান্ড চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন।

​উক্ত প্রতিবাদ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক, নূরনবী, ছাত্রদল নেতা নবীর শেখ, সিজান, আফিফ, রবিউল, কাউসার, মাসুদ ও নয়নসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, দেশের জনপ্রিয় নেতৃত্ব ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কোনো ধরনের অসম্মানজনক মন্তব্য বা কটুক্তি বরদাশত করা হবে না। ভবিষ্যতে রাজপথে থেকেই এমন অপপ্রচারের কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com