কুষ্টিয়ার দৌলতপুরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ

‎কুষ্টিয়ার দৌলতপুরে দেশের বরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‎প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল।
‎বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা উপস্থিত থেকে নানা প্রতিবাদী স্লোগান দেন।
‎সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, রাজপথের রাজনৈতিক শিষ্টাচার বজায় না রেখে বরেণ্য নেতাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের পুনরাবৃত্তি হলে রাজপথেই কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন নেতারা।
‎
‎সমাবেশে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কুষ্টিয়ার দৌলতপুরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ

আপলোডের সময় : 09:54:20 pm, Sunday, 2 August 2026