1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭৭ বার

স্টাফ রিপোর্টার: ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমন ধানের উফসি জাতের উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তার জন্য প্রণোদনার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ কর্মসূচির আওতায় গত ১২ জুলাই দুপুর ১২ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৫ কেজি বীজ , ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ৩ শতাধিক কৃষকের মাঝে এদিনে বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী , অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু , মহিলা চেয়ারম্যান শামীমা আক্তার বিথী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তেরখাদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানার সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান , কে এম আলমগীর হোসেন , এস এম দ্বীন ইসলাম ( সাময়িক বরখাস্ত কৃত ) , শেখ মোঃ মোহসিন ও বুলবুল আহমেদ , বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রিয়াঙ্কার কুন্ডু , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মোঃ মনিরুজ্জামান , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা। অনুষ্ঠানে এছাড়া ও বিভিন্ন দপ্তরের অফিসার , সাংবাদিক , শিক্ষক , মুক্তিযোদ্ধাগণ , বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার জানান , এবারে আমন আবাদ লক্ষ্যমাত্রা ৯৫৫ হেক্টর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com