1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ,আহত-১২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ,আহত-১২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা: সারাদেশে ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সাড়ে ৩টার দিকে শহরের অরশিনগর এলাকায় জমায়েত হয়। পরে এড. শিরিন সুলতানার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলার মোড়ে এসে জড়ো হয়। ওই সময় তাদের বাধা দেয় মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম রাশেদ তমালসহ বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের বিভন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়লে বিকেল ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হয় আন্দোলন কারীরা। স্থানীয়রা জানান, দুপুরে আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com