1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে পত্রিকা অফিস ভাঙচুর ও সাংবাদিকদের ওপরে হামলা, জাতীয় সাংবাদিক সংস্থা’র নিন্দা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে পত্রিকা অফিস ভাঙচুর ও সাংবাদিকদের ওপরে হামলা, জাতীয় সাংবাদিক সংস্থা’র নিন্দা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৫৯ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী: শেখ হাসিনা দেশ ত্যাগ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তবতীকালীন সরকারের ঘোষণা পর গত ৫ আগস্ট রাজশাহীর স্থানীয় পত্রিকা,দৈনিক সোনার দেশ,দৈনিক উপচার,দৈনিক গণধ্বনি প্রতিদিন,সাপ্তাহিক বাংলার বিবেক,নিবন্ধিত অনলাইন পদ্মা টাইমস ও বাংলার জনপদ, সিল্কসিটি নিউজ,অফিসে হামলা হয়। একইদিন বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামনের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগসহ শুক্রবার ৯ আগস্ট রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ( বাস মালিক সমিতি) এর দখল নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের চিত্র ধারণের সময় বাংলাভিশনের ক্যামেরাপার্সন জসীমউদ্দীন, বাংলার সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুল ইসলাম বনি ও সরকার নিবন্ধিত পদ্মা টাইমস অনলাইনের ক্যামেরাপার্সন সাজ্জাদ মৃধার ওপরে চড়াও হন সংঘর্ষকারীরা। এ সময় তাদের লঞ্চিত করে বাংলাভিশনের ক্যামেরাপার্সন জসীমউদ্দীনের ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের নেতৃবৃন্দরা। ৯ আগস্ট রাত্রি ৮টার সময় যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু। তারা বিবৃতিতে বলেন,পত্রিকা অফিসসহ সাংবাদিকদের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ ও সাংবাদিকদের লঞ্চিত করে ক্যামেরা কেরে নিয়ে ভাংচুরের ঘটনা আমরা কোন ভাবে মেনে নিতে পারি না। এ ছাড়াও বিভিন্ন সংবাদ কর্মীদের বাজে ভাষায় গালি গালাজসহ খোঁজা খুঁজিও করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এসকল ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এ সকল ঘটনায় জড়িত হামলাকারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানাচ্ছি। অন্যতায় সংস্থা পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com