1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৈরাজ্য প্রতিরোধে কমলনগরে এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নেতৃত্বে পথসভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৈরাজ্য প্রতিরোধে কমলনগরে এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নেতৃত্বে পথসভা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : নৈরাজ্যবিরোধী পথসভায় বক্তব্য রাখছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম আশ্রাফ উদ্দিন নিজান বলেছেন, ‘কিছু দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে ‘নব্য’ বিএনপি সাজার চেষ্টা করছেন। কেউ কেউ আবার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছেন। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দুর্নীতি, অনাচার, লুটপাট আর মানুষের ওপর অত্যাচারকে আড়াল করতে তারা এই কৌশল নিয়েছে। তাদের চক্রান্তের বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।’ ১১/০৮/২০২৪(রবিবার)বিকাল ৪টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট দক্ষিণ বাজার নৈরাজ্যবিরোধী সচেতনতা বাড়াতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এবিএম আশ্রাফ উদ্দিন নিজান আরও বলেন, ‘কাউকে চাঁদা দেবেন না। মালিক-শ্রমিক ভাইয়েরা যারা আছেন তারা সতর্ক থাকুন। কেউ চাঁদা তুলতে এলে তাকে আইনের হাতে তুলে দিন। যে কোনো দল ও ব্যক্তির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলেই প্রশাসনকে জানান।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ আজ দেশের সবচেয়ে ঘৃণিত দল। অবৈধভাবে ক্ষমতায় থাকতে তারা জুলুম-নির্যাতন করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এখন থেকে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না, লুটপাট চলবে না।’ কমলনগর উপজেলা বিএনপির ০১নং যুগ্ন আহবায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের চৌধুরী, সসদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুবদল যুগ্ন আহবায়ক আবুছায়েদ দোলন,উপজেলা বিএনপির সদস্য আবদুল অদুধ হাওলাদার,এড:জামাল হোসেন, মো:ইব্রাহীম এবং জেলা ছাত্রদল সহ-সভাপতি বেলায়েত হোসেন হাওলাদার, চর কাদিরা বিএনপি নেতা হিরন হাওলাদার, চর ফলকন ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক কবির হোসেন পালোয়ান, যুব দলের সাবেক আহবায়ক ইউসুফ পাটোওয়ারি,০২নং সায়েবেরহাট বিএনপি নেতা আবুল কাশেম,মো:হেলাল, আজাদ মাতাব্বর,বেলাল মাঝী, যুব নেতা জিহাদ হোসেন হিল্টন,এমরান হোসেন মিল্টন,চর ফলকন বিএনপি নেতা জামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com