1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষেরপাল্টাপাল্টিঅভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষেরপাল্টাপাল্টিঅভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬০ বার

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্রকরে থানায় দু-পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খন্জর গ্রামে সরকারের পরির্বতনের সুযোগে গত ৭ আগষ্ট তারিখে। সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃআয়েন আলীর পুত্র মোঃ হেলাল আলীর তার পিতা মোঃ আয়েন আলী ও এলাকাবাসী জানান। খন্জর-সাব-পোষ্ট অফিসের দক্ষিণ পার্শ্বে আত্রাই – খাজুরা রাস্তার ধারে আত্রাই নদীতে বিলিন হওয়া সরকারী খাস জমিতে মাটি ভরাট করে ৩০ বছর ধরে বসবাস করে আসছে। অনুসন্ধানে দেখা গেছে,বাদীপক্ষ খন্জরগ্রামের মোঃআহাদ আলী সরদারগং এই জমিরমালিকানা দাবী করে।জমিটি তাদের দখলে নেওয়ারজন্য বিভিন্ন প্রকার উশৃঙ্খল আচরণ করে আসছে। গত ৭ আগষ্ট সরকার পরির্বতনের এই স্পশকাতর সময়ে বাদী পক্ষ বহিরাগত লোকজন নিয়ে এই সম্পত্তিতে ভাংচুর করে উক্ত বাড়ির আসবাবপত্র,বাড়িঘর ভাংচুর ও টাকা পয়সা, সোনারগহনা লুট করে নিয়ে যায়। এদিকে খন্জর বাজারে ইউপি সদস্য মোঃমুকুল ও ফার্নিজারের দোকান মালিক জানান একই দিন গভীর রাতে দোকান ভাংচুর করে এবং দোকানে ক্যাশবাক্সে রক্ষিত টাকা ও মেশিন পত্র ভাংচুর করে এবং দোকানের দামি ফার্নিচার লুট করে নিয়ে যায় দূরবিত্তরা। এবিষয়ে আত্রাই থানা প্রশাসন কে লিখিত অভিযোগকরা হয়েছে। জমির মালিক মোঃআহাদ আলী সরদার বলেন, আমার পৈত্তিক সম্পতিতে ত্রিশ বছর ধরে জবর দখল করে রেখেছিল। আমি আমার সম্পত্তি উদ্ধার করেছি। তাদের অভিযোগ সত্য নয়। এবিষয়ে ক্ষতি গ্রস্থ পরিবার দাবি করেরন এখন যে জমিতে বসবাস করছি উক্ত জমি খাস সম্পত্তি। আমি খাস সম্পত্তিতে বসবাস করছি। আমি বাধা দিয়েও শেষ রক্ষা পাইনি। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com