1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢেলে সাজানো হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঊর্ধ্বতন ২৮ জনকে বদলি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢেলে সাজানো হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঊর্ধ্বতন ২৮ জনকে বদলি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার

ঢেলে সাজানো হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি)। একে একে বদলি করা হয়েছে এসবির ২৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। বুধবার (১৪ আগস্ট) পৃথক ৪টি অফিস আদেশে এই ২৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত আইজিপি মো. শাহ আলমের স্বাক্ষরিত এই চার অফিস আদেশে ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অফিস আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এছাড়া বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাভুক্ত ৭০ জন এসআই (উপ-পরিদর্শক), কনস্টেবল ও নারী কনস্টেবলকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে চট্টগ্রামের আওতাভুক্ত খাগড়াছড়ি, ফেনী, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি এলাকায় দায়িত্বরতদের সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলির আদেশ দেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বদলির আবেদন করেছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com