1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারতীয় চিকিৎসক মৌমিতা হত্যার বিচার চেয়ে মোমবাতি প্রজ্বল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারতীয় চিকিৎসক মৌমিতা হত্যার বিচার চেয়ে মোমবাতি প্রজ্বল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতাকে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারতজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (১৬ই আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘উই আর মৌমিতা’ শীর্ষক কর্মসূচি পালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার তনু ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং কলকাতার মৌমিতাকে ধর্ষণের পর হত্যার কারণ হিসেবে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা দায়ী।

দেশে ঘটে যাওয়া সমস্ত ধর্ষণ এবং হেনস্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা বলেন, কলকাতায় ঘটে যাওয়া মৌমিতা ধর্ষণ ও হত্যাকাণ্ডকে আমরা ঘৃণ্যভাবে দেখি। আমরা এই বর্বরোচিত ঘটনার নিন্দা এবং এর বিচারের দাবি জানাই। বিগত বছরগুলোতে বাংলাদেশে নারীদের যেসব ধর্ষণ ও হেনস্তার ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানাই। আমরা এই আস্থা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখি। আশা করি তারা এই আস্থা ধরে রেখে এসব মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com