1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বীর উওম শাহজাহান ওমরের স্থানীয় আওমীলীগের সভা  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বীর উওম শাহজাহান ওমরের স্থানীয় আওমীলীগের সভা 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম এর সাথে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজাপুর ফাজিল মাদ্রাসার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শাহজাহান ওমর বীর উত্তম বলেন, ‘আমি আপনাদের দলের সবচেয়ে একজন কনিষ্ঠ সদস্য। আমি ও আমার সাথে আসা সকল কর্মীদের আপনাদের একটা ছোট রুমের এককোণে জায়গা দিবেন। আপনাদের সাথে মিলিত হয়ে দলকে আরো সমৃদ্ধ করতে চাই। যাহার উদাহরণ আসে পাশের উপজেলায় ছড়িয়ে পড়বে। রাজনীতিতে হৃদয় টাকে একটু বড় করতে হবে। নির্বাচনে শক্ত প্রতিদন্ধ না থাকলে, ভাল প্লেয়ার না থাকলে, উভয় পক্ষে মিছিল মিটিং না থাকলে এই নির্বাচনে মজা নাই। এই নির্বাচন শেষ না, আমি প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনাকে যতটুকু দেখেছি তিনি আরো দুই বার দেশের প্রধানমন্ত্রী হবেন সেই মনের জোড় সেই সাহস তার মধে আমি লক্ষ করেছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপির যে সকাল নেতা কর্মী আসতে চায় তাদের বড়ণ করে নিতে বলেন যাতে দল আরো শক্তিশালী হয়।’

এ সময় সভায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আসলাম হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ বাবু, সাধারণ সম্পাদক মো. ফয়সাল মৃধা, ছয় ইউনিয়ন চেয়ারম্যনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com