1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৬ বার

স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়েছে।কেন্দীয় কর্মসূচি অনুযায়ী, সোমবার (০৭ অক্টোবর) নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করেছে ছাত্রদল।
রোববার (০৬ অক্টোবর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে ছিলেন৷ তার ধারাবাহিকতায় সরকারি আজিজুল হক কলেজে এই মৌন মিছিল ও স্মরণসভা করেছে ছাত্রদলের কলেজ শাখার নেতৃত্ববৃন্দু। এই সময় উপস্থিত ছিলেন, রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, রিয়াজ আহমেদ, মারফি, আল আমিন সনি, ফাহাদ নুর ইসলাম, সিয়াম, জুয়েল, মিজানুর, সাব্বিরসহ প্রমুখ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com