1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে বিনামূল্যে মিলছে সরকারি পি.পি.আর ভ্যাকসিন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে বিনামূল্যে মিলছে সরকারি পি.পি.আর ভ্যাকসিন

স্টাফ রিপোর্টারঃ মেহেদী হাসান
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার

আজ ১১ই অক্টোবর শুক্রবার নন্দীগ্রামের ৩নং ভাটরা ইউনিয়নের ভাটরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে ছাগলের পি.পি.আর ভ্যাকসিন প্রদান করা হয়।

সরকারের প্রানীসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিটি উপজেলার প্রানীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ দেশের ইউনিয়ন পর্যায়ে ছাগলের এই টিকাদান কার্যক্রম চালিয়ে আসছেন।

পিপিআর ছাগল ও ভেড়ার অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। একে ছাগলের প্লেগ রোগও বলা হয়। এটি একটি OIE কর্তৃক চিহ্নিত সতর্কতামূলক রোগ। পিপিআর একটি ট্রান্সবাউন্ডারী রোগ যা পার্শ্ববর্তী আক্রান্ত দেশ থেকে আমাদের দেশে প্রবেশ করতে পারে।

পিপিআর রোগটি প্যারামিক্সোভিরিডি পরিবারভুক্ত মরবিলি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। ছাগল/ভেড়া পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগল/ভেড়া পালনকারী দারুণভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। তাই পিপিআর রোগ নির্মূল খুবই গুরুত্বপূর্ণ।

খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং প্রাণী স্বাস্থ্যের বিশ্ব সংস্থা (OIE) ২০৩০ সালের মধ্যে সারাবিশ্ব থেকে এ রোগটি নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় আমাদের দেশ থেকে পিপিআর রোগ নির্মূলের উদ্দেশ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় নন্দীগ্রাম উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা.শরিফুল ইসলামের তত্ত্বাবধানে সকল ইউনিয়নের বিনামূল্যে সরকারি পি.পি.আর টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com