1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় যুবকের আত্মহত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় যুবকের আত্মহত্যা

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার

বগুড়ার শিবগঞ্জে গলায় দঁড়ি দিয়ে মুশফিকুর (১৬) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত মুশফিকুর(১৬) খেরুয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. শামীমের ছেলে। তিনি জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, রাতে পরিবারের সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো। মুশফিকুরও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো। সকালে উঠে বাড়ির পাশে একটি মেহগনি গাছের সাথে তাঁর ঝুলন্ত মরদেহ দেখা যায়।

স্থানীয়রা জানান, আমরা শুনেছি মুশফিকুর দীর্ঘদিন ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক করছিলো। কিন্তু গতকাল সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে সম্পন্ন হইছে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হইছে শুনে মুশফিকুর গলায় দঁড়ি দিয়ে আত্নহত্যা করেছে বলে ধারণা করেন স্থানীয়রা। এঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মাহবুব বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com