1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার

বগুড়ার নন্দীগ্রামে ৫ নভেম্বর ২০২৪, নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে ৫১ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজার রহমান, একাডেমিক সুপার ভাইজার নাসরিন সুলতানা লোপা, সহকারী প্রোগ্রামার দেবব্রত চক্রবর্তী, সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন প্রাং। এছাড়াও নন্দীগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকগন ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পুরস্কারের পাশাপাশি সৃজনশীল মেধা অন্বেষণে বিভিন্ন পর্যায়ে নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়’ অন্যান্য বছরের ন্যায় এবারেও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মো: শহিদুল ইসলাম) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মো: আব্দুল লতীফ, সহকারী শিক্ষক- বাংলা)
শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ (মোছা: আশিফা আনজুম, ১০ম শ্রেণি) মোট চব্বিশ টি পুরস্কার অর্জন করে এলাকার সুশীলসমাজ, অভিভাবক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রশংসা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিদ্যালয়ের বহুমাত্রিক প্রতিভার অধিকারী সর্বজন বিদিত সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com