1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার

বগুড়ার শিবগঞ্জে শিক্ষার গুণগত মান ও ছাত্র শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নের লক্ষে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মীর শাহে আলম এর পৃষ্ঠপোষকতায় উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড.এএসএম আমানুল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গতি বৃদ্ধি বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।এছাড়াও নন-এমপিওভূক্ত কলেজগুলি এমপিও করণের কাজ চলছে এমনটি জানান।

সমাবেশে শিক্ষার মান ও ছাত্র শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গেস্ট অব অনার গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.জিকেএস মোস্তাফিজুর রহমান,নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহা:হাসনাত আলী।
পিপিএম পুলিশ সুপার, বগুড়া জনাব জেদান আল মুসা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক জনাব আব্দুল হাই সিদ্দিক সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক জনাব রফিকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোকামতলা কলেজের অধ্যক্ষ এ কে এম রফিক ইসলাম,শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম, মহাস্থান মাহীসওয়ার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মতিউর রহমান, শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম রতন,পিরব ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল মতিন,বালুয়াহাট কলেজের অধ্যক্ষ জনাব আহসান কবির সহ অনেকেই।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা ও সাংবাদিক সহ বিশিষ্ট সুধিজন উপস্থিত ছিলেন।সমাবেশে অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।#

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com