1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপি সরকারে এলে ২৪’র শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপি সরকারে এলে ২৪’র শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৯ বার

ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের নাম সারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি। চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

তারেক রহমান বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কতটুকু সহযোগিতা করতে পারব জানি না। তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব।তিনি বলেন, আমরা আহতদের মধ্যে কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি। তবে আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নতি করছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারও নিজেদের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন। তাদের হুইল চেয়ারের দরকার হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা নয়, যারা জন্মগতভাবে পুঙ্গ তাদেরকে বিএনপি ক্ষমতা আসতে পারলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সেটা যেই পরিবারের সদস্য হোক না কেন। যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা স্বাবলম্বী হতে পারে।

জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে সহযোগিতা করতে সমাজের সবাইকে এগিয়ে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কাউকে সহযোগিতা করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। নিজ উদ্যোগে সহযোগিতা করতে পারেন। আমরা সবাই যদি সবার সহযোগিতায় এগিয়ে আসি তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন নিজেদের কল্পনার বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com