1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সচিবালয়ে বৈঠকে প্রথমবারের মতো ড. ইউনূস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সচিবালয়ে বৈঠকে প্রথমবারের মতো ড. ইউনূস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসেরও এটি সচিবালয়ে প্রথম বৈঠক।

আজ (বুধবার) সকালে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ড. ইউনূস।

এর আগে বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সচিবালয়ে প্রবেশ করেন। বৈঠকে অন্যান্য উপদেষ্টারাও রয়েছেন।গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ৮ আগস্ট যাত্রা শুরু করেছিল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকার। সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ প্রথমবারের মতো সচিবালয়ে এ বৈঠক হচ্ছে। জানা গেছে , আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশের খসড়া আজকের বৈঠকে উপস্থাপন করা হবে। গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে বলে সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com