1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার

বগুড়ার শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) সামাজিক সংগঠনের পথচলার যাত্রা শুরুর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নাম ফলক উন্মোচন ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এতে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনিমুজ্জামান।

সাধারণ সম্পাদক মো.আব্দুল হান্নান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মোকামতালা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, মোকামতলা মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কামরুল হাসান, উপজেলা পল্লী প্রাণী চিকিৎসা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ,মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন
সাংবাদিক দুলাল, আতোয়ার রহমান, মোকামতলা মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ মিনহাজ আলী, কোষাধ্যক্ষ ওয়াসিম, নির্বাহী সদস্য সাবিত হাসান, অনলাইন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাংবাদিক রাসেল, নাহিদ, শিক্ষক আবু হান্নান, আবদুল গফুর, ওমর ফারুক, সামছুর রহমান, আনারুল ইসলাম, মুহাম্মদ আলী, শরিফুল ইসলাম, রেশামা খাতুন, মশিউর রহমান প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রশিদুর রহমান রানাকে সভাপতি ও প্রভাষক আব্দুল হান্নান সাধারণ করে আংশিক কমিটি ঘোষনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com