1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রয়টার্সকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানালো সিএমপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রয়টার্সকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানালো সিএমপি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের করা প্রতিবেদন বস্তুনিষ্ঠ নয় জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় সিএমপি।

এতে বলা হয়, সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিদেশি গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত ‘One Killed in Bangladesh as Hindu protesters clash with police’ শিরোনামে একটি প্রতিবেদন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে। প্রতিবেনটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকাসহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়।’ কিন্তু ওই প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে সিএমপি।

সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রয়টার্সের প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong], said police officer Liaquat Ali.’ কিন্তু রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি। ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কন্সটেবল আছেন। তারাও কাউকে কোনো বক্তব্য দেননি।’সিএমপি জানায়, কারও বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থি। ভবিষ্যতে রয়টার্সসহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com