1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইক‌মিশনার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইক‌মিশনার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার

ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। বিকেল ৪টার কিছু সময় আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। সেখানে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

সং‌শ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ করে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা-ভাঙচুর ও ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনার ব্যাখ্যা চাইতে ভারতীয় হাইকমিশনারকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।এর আগে হাইকমিশনে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নোট পাঠায় বাংলাদেশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com