1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
১৩ই ডিসেম্বর রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সমগীতের আয়োজনে অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

১৩ই ডিসেম্বর রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সমগীতের আয়োজনে অনুষ্ঠান

এস হোসেন মোল্লা
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার

আগামী শুক্রবার ১৩ই ডিসেম্বর বিকেলে সমগীতের আয়োজনে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পরিবেশিত হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান “গানে প্রানে”।

জানা গেছে, অত্র “সমগীত সংস্কৃতি প্রাঙ্গন” দেশী-বিদেশী বিভিন্ন ধারার সুস্থ-সুন্দর সাংস্কৃতিক চর্চা ও পরিবেশনা প্রচুর শুনাম ও সম্মানের সাথে বহু বছর যাবত নিয়মিতভাবে আয়োজন করে আসছে।এরই ধারাবাহিকতায় আসন্ন “গানে প্রাণে” অনুষ্ঠানে মহাসমারোহে দেশের সকল স্তরের জনতাকে সবান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সমগীত মনে প্রানে বিশ্বাস করে, সমস্ত ভেদাভেদ ভুলে সকল জাতি,ধর্ম,বর্ণ একত্র হয়ে দেশ-জাতির প্রতি সঠিক সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে পারলে অবশ্যই উন্নতি, গৌরব ও সুনাম মুখরিত ভাবে ছড়িয়ে যেতে বাধ্য।ভালো মানের বা সুশীল সমাজের সাংস্কৃতিক চর্চা ও পরিবেশনার মাধ্যমেই দূর করা যায় সকল অশুভ ও অকল্যাণকর শক্তিকে এবং আগমন ঘটানো যায় সুন্দর ও উন্নয়নের।এমন চিন্তা ধারার প্রেক্ষিতে সকলের সবান্ধব উপস্থিতি,দোয়া, ভালবাসা ও আন্তরিক সহযোগিতা এই প্রচেষ্টাকে আরো প্রাণবন্ত ও সার্থক করে তুলবে।

সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ আয়োজিত এবারের সাংস্কৃতিক পরিবেশনায় থাকবেন দেশের সনামধন্য, উদীয়মান, প্রখ্যাত শিল্পী ও বিভিন্ন শিল্পী সংগঠন।পরিবেশিত হবে গণজাগরণ ও উদ্দীপনা মুলক সংগীত। সার্বিক সহযোগিতায় থাকবেন জিহাদ ও নাজমুল(শিল্পী ও সংগঠক)। ব্যবস্থাপনায় থাকবেন বিপ্লবী শিল্পী সমাজ ও ছাত্র জনতা।অনুষ্ঠান আহবানে বিপ্লবী শিল্পীদের পক্ষ থেকে শোয়েব হোসেন (শিল্পী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী)।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com