1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ জেলায় ভোট পড়েছে ৪৮ শতাংশ সর্বোচ্চ কাজীপুরে ৭১.৫৩ শতাংশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ জেলায় ভোট পড়েছে ৪৮ শতাংশ সর্বোচ্চ কাজীপুরে ৭১.৫৩ শতাংশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে সিরাজগঞ্জ জেলায় গড়ে ভোট পড়েছে ৪৮ শতাংশ। জেলার সবকটি আসেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। সর্বোচ্চ ভোট পড়েছে সিরাজগঞ্জ ১ আসনে। কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়ন নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় এবার ভোট পড়েছে ৭১.৫৩ শতাংশ। আর ৭০.৬৮ শতাংশ ভোট পেয়ে এই আসন থেকে জয় পেয়েছেন নৌকার প্রার্থী তানভীর শাকিল জয়। তিনি পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট যা জেলার মধ্যে সর্বোচ্চ। এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি প্রথম ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পিতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে উপ নির্বাচনে ইভিএম ভোটে নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। মোট ভোট পড়েছিলো ৫১.৭৫ শতাংশ। জেলায় এবার সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করায় সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় নেতাকর্মিরা কাজিপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে জয়কে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া সিরাজগঞ্জ ২ আসনে নৌকার ড. জান্নাত আরা হেনরী ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে জয় পেয়েছেন। সিরাজগঞ্জ ৩ আসনে নৌকার ডাঃ আব্দুল আজিজ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৫২ ভোট। সিরাজগঞ্জ ৪ আসনে নৌকার শফিকুল ইসলাম শফি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। সিরাজগঞ্জ ৫ আসনে আব্দুল মোমিন মন্ডল পেয়েছেন ৭৭ হাজার ৪২২ ভোট। আর সিরাজগঞ্জ- ৬ আসনে নৌকার চয়ন ইসলাম ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোটে জয় পেয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com