1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ বার

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা।


শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মুসলিমপাড়ায় পাঁচশত দুস্থ, অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তিনি জনসাধারণের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী তুলে ধরে তার জন্য ও জিয়া পরিবারের জন্য দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, আবদুর রাজ্জাক মিল্টন, যুবদলের সাবেক সভাপতি, সাজিদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিপন তালুকদার, ছাত্রনেতা সানজিদ হোসেন সৌরভ, রবিউল হাসান রবি প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com