1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৪ বার

আগামী ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতবারের মতো এবারও ৭ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ১৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট এবারও অনলাইনে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেছেন, ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা হয়েছে। আগামী ৯ মার্চ একটি মিটিং আছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৪ মার্চ; ২৫ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৫ মার্চ; ২৬ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ২০ মার্চ।

আরও জানা গেছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ২৪ মার্চ থেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com