1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বসুন্ধরার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বসুন্ধরার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৬ বার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও তার সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ (বুধবার) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সহ-সভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। সুষ্ঠু তদন্ত পূর্বক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন।

প্রসঙ্গত, বুধবার রাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার বিষয়ে অভিযোগ করেন, ছাত্রদলের আহমেদ শাকিলের নেতৃত্বে তার সঙ্গে থাকা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com