
শাহজাহানপুর উপজেলার খরনায় ইউনিয়নের চকভ্যালি গ্রামে মোঃ শাজাহান আলী’র শিশু বাচ্চা নাজিম (৯) কে স্থানীয় জাহাঙ্গীর সরকার (৪৫) পিতা: মৃত: মোসলেম সরকার, এক প্রভাবশালী ব্যক্তি বলাৎকার করে মাদ্রাসা পড়ুয়া ছাত্র নাজিমকে, পরবর্তীতে নাজিমের বাবা শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। এবং তাৎক্ষণিক গণমাধ্যম কর্মীকে ভিকটিম নাজিমের বাবা মোঃ শাজাহান আলী একাধিকবার ফোন দিয়ে ঘটনাস্থলে যেতে বলে, এবং শাজাহান বলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহ খরণা ইউনিয়নের জিয়া মেম্বরকে নিয়ে গ্রামে বসেই আপোষ করার প্রস্তাব দিচ্ছে, ভিকটিম এর বাবা শাজাহান আলীর ডাকে সেই দিন গণমাধ্যম কর্মী না যেতে পারায়, ঘটনাস্থলে পরের দিন গণমাধ্যম কর্মী যায়, গিয়ে তথ্য পায় বিবাদী জাহাঙ্গীর সরকারের প্রতিবেশী ভাগ্নি মৌসুমী (২৬) গণমাধ্যমকে জানান বাদী মোঃ শাজাহান আলী বিবাদীপক্ষকে আপোষ করতে হলে তিন লক্ষ টাকা দিতে হবে, এই কথা শুনে বিবাদীপক্ষ যখন তার প্রস্তাবিত কথা মেনে না নেয়, ঠিক সেই মুহূর্তে আবারো গণমাধ্যম কর্মীকে ফোন দিয়ে বিষয়গুলো জানায় ভিকটিমের বাবা শাজাহান আলী, জাহাঙ্গীরের সরকারের এক ভাবি রত্নার মাধ্যমে জানতে পারে এখন সাংবাদিক এসে কি হবে, কাজ হয়ে গেছে জাহাঙ্গীরের ভাবি রত্নার কথা শুনে গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তরে বলেন, যে অভিযোগ টি থানায় করেছিল সেই অভিযোগটি কোর্টে আপোষ করতে গিয়েছে মেম্বার সহ, এ বিষয়ে খরনা ইউনিয়নের জিয়া মেম্বারকে ফোন দিলে সে মুঠোফোনে জানায় আমি এগুলোর বিষয়ে সে কিছুই জানি না। বিবাদীর বড় ভাই হাসেন আলী (৫০) জানান কিছু টাকা পয়সার মাধ্যমে ওরা নিজেরাই আপোষ করতে গিয়েছে। জাহাঙ্গীর সরকারের ভাগ্নি মৌসুমী জানান তার আপন ছোট ভাই রিপন (২৩) পিতা মান্নান, মান্নান ওরফে খাটো মান্নান (৩৫) পিতা: অজ্ঞাত, মোঃ শহিদুল সরকার (৪০) পিতা: মৃত: দেছার বলাৎকারের বিষয়ে দেখে ফেলায় প্রত্যক্ষদর্শীদের প্রাণনাশের হুমকি প্রদান করে আসছেন, এবং প্রত্যক্ষদোষী রিপনকে হুমকি প্রদান করে বলেন সে যদি কোন টাকা পয়সা চাইতো তাহলে তাকে টাকা দিতাম মানুষের মধ্যে কেন বলল এই বলে রিপনকে দেখে নিতে চায় বিবাদী জাহাঙ্গীর সরকার, তিনি আরো বলেন বাদীপক্ষ মোঃ শাজাহান আলী বিবাদী পক্ষ জাহাঙ্গীর সরকারের কাছে আপোষের জন্য তিন লক্ষ টাকা দাবি করে, পরবর্তীতে নাকি ২ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে কোর্টে আপোষ করতে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি সূত্রে জানা যায় ২ লক্ষ্য ৮০ হাজার টাকা নিয়ে কোটে আপোষ করেছে, এ ব্যাপারে ভিক টিমের মা মোছাঃ নাজিরা বেগম কে মুঠোফোনে কল দিলে সে জানায় আমরা আপোষ হয়ে গিয়েছি আপনাদের আর আসার দরকার নেই। গণমাধ্যম কর্মীর প্রশ্ন এ তিনি বলেন হ্যাঁ টাকার মাধ্যমে আপোষ হয়েছি আমরা তাতে কার কি? এ বিষয়ে শাহজাহানপুর থানার এস.আই গোলাম মোস্তফা কে মুঠো ফোনে কল দিলে তিনি জানান বাদী অভিযোগ করেছে ১৯/০২/২০২৫ তারিখে, অভিযোগের কপি চাইলে তিনি বলেন এগুলো বিষয়ের কপি দেওয়া যাবেনা। তিনি আরো বলেন বাদীপক্ষ ও বিবাদীপক্ষ তারা নাকি এই বলাৎকারের অভিযোগটি কোর্টে আপোস করেছে। কিন্তু তাকে এখনো কাগজ দেওয়া হয়নি আপোষ নামার। আপোষ নামার কাগজটি হাতে পেলে অবশ্যই জানাবো।