1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও শিশু সংবর্ধনা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও শিশু সংবর্ধনা অনুষ্ঠিত

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৮ বার

বগুড়ার শিবগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও শিশু সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন  শিবগঞ্জ-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন। গেস্ট অফ ডোনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। আরও বক্তব্য দেন সাবেক উপজেলা আমীর ও মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের সহ-অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। পরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মসজিদ মুখী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com