1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার নন্দীগ্রামে শিশুসদন ও এতিমখানায় প্রেসক্লাবের খাবার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার নন্দীগ্রামে শিশুসদন ও এতিমখানায় প্রেসক্লাবের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৪ বার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সাতদিনের কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বর্শন নূরানী শিশুসদন ও এতিমখানা চত্বরে ইফতার বিতরণ করেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া।

এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আমিনুল ইসলামের হাতে খাবার তুলে দেওয়া হয়। প্রেসক্লাবের আহবায়ক মো. বকুল হোসেনের ব্যবস্থাপনায় সাতদিনের মানবিক কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, সাংবাদিক নাজমুল হাসান আনান, নুরুন নবী ইসলাম, তানসেন আলী মন্টু, সালমির ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন, এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা মুছাদ্দিক আলী, হাফেজ মাহিন হোসেন প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com