1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে প্রায় শতাধিক নারী পেলেন প্রধান উপদেষ্টার ঈদ উপহার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে প্রায় শতাধিক নারী পেলেন প্রধান উপদেষ্টার ঈদ উপহার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৩ বার

মোঃ মেহেদী হাসান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-  আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সুবিধাবঞ্চিত মুসলিম ও দুঃস্থ ৫শতাধিক পরিবারের মাঝে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ভাটরা ইউনিয়নের ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে  ইউনিয়নভিত্তিক তালিকাভুক্ত ৮০জন সুবিধাবঞ্চিত অসহায় নারীদের শাড়ী বিতরণ করা হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা  অফিসার ইদ্রিস আলী,উপ-সহকারী কৃষি অফিসার নাজমুল হক,উপসহকারী ভূমি কর্মকর্তা ফজলুল হক,ইউনিয়ন সমাজকর্মী মাহবুবুর রহমান। উপহার নিতে আসা বিধবা জরিনা বেগম জানান,”একটা শাড়ি কিনতে গেলে চাল কিনতে পারবনা।আমরা গরীব মানুষ,ঈদের আগে সরকার আমাদের শাড়ী দিলো যা আমাদের ঈদ আনন্দকে পরিপূর্ণ করবে”।

এদিন সমগ্র নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ৫শতাধিক পরিবারে নারীদের মাঝে ঈদ পোশাক শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু ও সহকারী কমিশনার ভূমি রোহান সরকারসহ উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com