1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদ-উল-ফিতর উপলক্ষে র‍্যাব-৬ এর সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদ-উল-ফিতর উপলক্ষে র‍্যাব-৬ এর সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৬৫ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬।

পবিত্র ঈদ-উল-ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকল্পে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ২৯ মার্চ ২০২৫ দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক খুলনা শহরের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড,নিউ মার্কেট এলাকা,রেলওয়ে স্টেশন,খুলনা সার্কিট হাউজ ঈদগা ময়দান,খুলনা লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন গুরু্ত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলার অবস্থা পর্যবেক্ষণ করেন।পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র্যাব-৬ এর আওতাধীন জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

Open photo

ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে পৌছাতে পারে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে যেন না পড়ে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ঢাকা খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

টিকেট সিন্ডিকেট, কালোবাজারী প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com