1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, ঈদগাহে প্রধান উপদেষ্টা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, ঈদগাহে প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৫৭ বার

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সব জায়গা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২৯ রমজানে দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) থেকে ১৪৪৬ হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে।

ঈদুল ফিতর উপল‌ক্ষে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায়।

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদুল ফিতরের নামাজ বঙ্গভবনে আদায় করবেন। আর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়বেন।

ঈদের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত

পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। পরে এক ঘণ্টা পর পর বাকি চারটি জামাত হবে। শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com