
মুরাদ হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার কাহালু উপজেলা জাতীয়তাবাদী দল বি এন পি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ঈদের দিন কাহালু রেলওয়ে ষ্টেশন জামে মসজিদে আছর নামাজ শেষে সর্ব স্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কাহালু- নন্দীগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো: আব্দুল মান্নান, সহ-সভাপতি আঃ হান্নান, ফরিদ ফকির, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু, পৌর বি এন পি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, যুবদল নেতা খোকন খাঁন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।